নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২২,মার্চ :: এবার তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান এর বিরুদ্ধে পড়লো পোস্টার
তৃণমূলের কর্মী সমর্থকরা চাইছে আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ (রনি) কে প্রার্থী হিসেবে ।
আর তাই এই বিক্ষোভের পোস্টার । পোস্টারে লেখা বহিরাগত প্রার্থী মানছিনা মানবোনা,ভূমিপুত্র চাই
তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান বহিরাগত । বাড়ি- কলকাতায় । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র । তাকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল প্রার্থী বাতিলের দাবিতে । সেই গুঞ্জন এবার প্রকাশ্যে এলো ।
কোথাও প্রচারে- তৃণমূলের কর্মীবৃন্দ , আবার কোথাও-তৃণমূলের লোগো (জলছবি) লাগানো পোস্টারে লেখা – বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে- বহিরাগত প্রার্থী মানছিনা মানবোনা
আর এই বিষয়ে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি এসকেন্দার গাজী বলেন- এটা বিরোধীদের চক্রান্ত । বসিরহাট উত্তরে বিরোধীদের কোন জায়গা নেই । তারা জানে তারা জিততে পারবে না , তাই তৃণমূল দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য এসব পোস্টার লাগাচ্ছে।
যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে এসেছে যে ওরা নিজেদের পোষ্টার নিজেরা লাগিয়ে আমাদের বিজেপির দলের নামে দোষ দিচ্ছে । বহিরাগত প্রার্থী ওরা নিজেরাই মানতে পারছে না ।

