তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের ব্যানার ফেলে দেওয়ালে কাদা লাগানোর অভিযোগ ঘিরে চাপা উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৫,এপ্রিল :: তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয় এলাকার একাধিক দেওয়াল লিখনেও কাদা লাগিয়ে দেওয়ার অভিযোগ।

সকাল থেকে চাপা উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা এলাকায়।এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। সেই জন্যই রাতের অন্ধকারে দেওয়াল মুছে দেওয়া হচ্ছে তৃণমূলের পতাকা, ব্যানার ফেলে দেওয়া হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি।

পাল্টা দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”বিজেপি এইসব করে না। বিজেপিরই ঝান্ডা ফেলে দিচ্ছে দেওয়াল লিখন মুছে দিচ্ছে তৃণমূল। তবুও আমি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবো কেউ এই ধরনের ঘটনা ঘটাবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =