নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: রবিবার ২২,মার্চ :: দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ জানার সমর্থনে কাঁথি ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সন্দীপ জানার প্রচার। মন্দিরে পুজো দিয়ে ও দেওয়াল লিখন করে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কাঁথি বিধানসভার প্রার্থী তরুণ কুমার জানা।
তিনি বলেন এবার জয়ের ব্যাপারে আশাবাদী। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প ও মানুষের আবেগ উচ্ছ্বাস নির্বাচনে তৃণমূলকেই জয় এনে দেবে। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন তরুণ কুমার জানা।
এই বিধানসভা বর্তমানে বিজেপির দখলে থাকলেও আগামী দিনে পরিবর্তন হতে পারে এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ জানা।

