সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৪,মার্চ :: সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন, রাজ্যজুড়ে ভোটযুদ্ধের দামামা। নির্বাচনে নির্ঘণ্ট ঠিক হতেই জোর কদমে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।
শিলিগুড়িতেও বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবারে ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী হয়েছেন রঞ্জনশীল শর্মা। শহরে তিনি একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
রঞ্জন শীল শর্মা জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগ করার পাশাপাশি স্থানীয় মানুষদের সমস্যা গুলিও মন দিয়ে শুনছেন।
এদিন তিনি শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ডে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁকে স্বাগত জানাতে প্রচুর দলীয় নেতৃত্ববৃন্দ ও কর্মীরা উপস্থিত হন। এদিন সন্ধ্যায় ৩৯ নম্বর ওয়ার্ডে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যালয়ে শুভ উদ্বোধন করেন রঞ্জন শীল শর্মা।

