“‘দাঙ্গা কোথায় ?’ সরাসরি চ্যালেঞ্জ নওশাদের, মনোনয়নে শক্তি প্রদর্শন”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ৪,এপ্রিল :: শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক ময়দানে নজরকাড়া শক্তি প্রদর্শন করলেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।

ভাঙড় থেকে বারুইপুর পর্যন্ত দীর্ঘ শোভাযাত্রা করে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বারুইপুরের এসডিও অফিসে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ, পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে নওশাদ সিদ্দিকী বলেন, “২০২১ সালে মানুষের ভোট নিয়ে আমরা বিধানসভায় গিয়েছি। গত পাঁচ বছর ধরে বিধানসভায় সক্রিয়ভাবে কাজ করেছি।

আজ মানুষের সমর্থন আরও বেশি করে আমাদের দিকে আসছে। আমরা বিশ্বাস করি—এবারও আমরা জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব।”

তিনি মনে করিয়ে দেন, ২০২১ সালের নির্বাচন ছিল অত্যন্ত কঠিন লড়াই। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি তাঁর। তাঁর কথায়, “গতবার লড়াই ছিল টাফ।

কিন্তু এবারের লড়াই তুলনামূলকভাবে সহজ হবে। কারণ বিরোধীরা এখন বিভক্ত। বিজেপি ও তৃণমূল—এই দুই শক্তির মধ্যে যে আলাদা অবস্থান দেখানো হচ্ছে, বাস্তবে মানুষ বুঝে গেছে বিষয়টা।”

তাঁর বক্তব্য, “আজকাল খুব সহজেই ‘দাঙ্গা’ শব্দটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু দাঙ্গা কাকে বলে? কয়েকজন মানুষ যদি নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন, সেটাকে কি দাঙ্গা বলা যায়? এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =