দার্জিলিং মোড় থেকে উদ্ধার দেশি পিস্তল সহ এক রাউন্ড কার্তুজ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৪,এপ্রিল :: শিলিগুড়ির প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ গতকাল রাতে দার্জিলিং মোর সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালানোর পর দেশি পিস্তল সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। প্রধান নগর থানার পুলিশ সূত্র অনুসারে জানা গিয়েছে ধৃতের নাম  মোঃ ছোটু। অভিযুক্তের বাড়ি ১ নাম্বার ওয়ার্ড রতন লাল বস্তি|

পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়ি দার্জিলিং মোড় এলাকায় গভীর রাতে ঘুরোঘুরি করছিল কি উদ্দেশ্যে ঘুরাঘুরি করছিল সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

কিন্তু সে আগ্নেয়াস্ত্র পেল কোথায় থেকে? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =