নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২,মার্চ :: দালালের মাধ্যমে ভারতে ঢুকে রেল পুলিশের হাতে গ্রেফতার হলেন তিন বাংলাদেশি মহিলা। সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিং জেলায়।
এদিন ট্রেনে ওই তিন মহিলাকে দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা রেল পুলিশকর্মীদের। জেরায় তাঁরা দাবি করেন, কাজের খোঁজে সিলেট সীমান্ত পেরিয়ে তাঁরা এদেশে ঢুকেছিলেন। কাজ করতে বেঙ্গালুরু যাচ্ছিলেন।
এরপরেই গ্রেফতার করা হয় তাঁদের। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে।

