নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: সোমবার ২৩, মার্চ :: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকার খুকুড়দার নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে গেলেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
সেখানে তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। বেশ কিছুটা এলাকাও ঘুরে দেখেন তিনি। পুলিশ সুপার সারাদিনই জেলার অনেক নাকা চেকিং পয়েন্টে পরিদর্শন করেন।

