নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ২১,মার্চ :: দিনহাটার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু তৃণমূল যুবক ভারতীয় জনতা পার্টি-তে যোগ দিলেন। আজ দিনহাটা শহরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী অজয় রায়।
অজয় রায়ের দাবি, তৃণমূলের দুর্নীতি ও কর্মসংস্থানের অভাবে বিরক্ত হয়েই যুবকরা দল ছাড়ছেন এবং বিজেপির প্রতি আস্থা রাখছেন। এর আগে তিনি কর্মীদের নিয়ে সভাও করেন।

