দিয়েগো গার্সিয়ায় ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা – ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নজিরবিহীন আঘাত

 আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: শনিবার ২১,মার্চ :: ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দিয়েগো গর্সিয়াতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

অভিযোগ উঠেছে, মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান প্রায় ৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই হামলা চালিয়েছে।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, গভীর রাতের দিকে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে এই দ্বীপঘাঁটির বিভিন্ন অংশে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে সমগ্র এলাকা।

যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও সরকারি ভাবে জানানো হয়নি, তবে সামরিক অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

দিয়েগো গার্সিয়া, যা যুক্ত রাজ্য এর অধীনস্থ British Indian Ocean Territory-এর অন্তর্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে এই হামলাকে কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, এত দীর্ঘ দূরত্ব পেরিয়ে নির্ভুল হামলা চালানো ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত দেয়। এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়া ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে।

ঘটনার পরই জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্র সংঘ । বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা করেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরান এখনও পর্যন্ত সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি, তবে তারা তাদের আত্মরক্ষার অধিকারের কথা পুনরায় উল্লেখ করেছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল। আরও তথ্য সামনে আসার অপেক্ষায় বিশ্ববাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =