দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও শুভেন্দু কে নিয়ে দিলীপের মনোনয়ন জমা – নেতাদের ‘ভাব’ খড়গপুর পদ্ম শিবিরে নতুন করে অক্সিজেন জুগিয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়গপুর :: শনিবার ৪,এপ্রিল :: ২০১৬ সালে এই খড়গপুর সদর থেকেই প্রথমবার বিধানসভায় পা রেখেছিলেন দিলীপ ঘোষ। ২০১৯-এ তিনি সাংসদ হওয়ার পর উপনির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয়েছিল বিজেপির।

২০২১-এ অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের হাত ধরে ফের পদ্ম ফুটলেও, এবার আর হিরণ নন, পুরনো সেনাপতি দিলীপ ঘোষের ওপরই ভরসা রেখেছে দল। নিজের হারানো দুর্গ ফিরে পাওয়ার এই লড়াইয়ে দিলীপ আগেই ‘এক লক্ষ মার্জিনে’ জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছেন।শনিবার সকাল ১০টায় খড়গপুর রাম মন্দিরে পুজো দিয়ে শুরু হয় মিছিল। গোলবাজার হয়ে বিশাল এই মিছিল পৌঁছায় মহকুমা শাসকের দফতরে। দিলীপের মনোনয়নে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।

এদিনের কর্মসূচিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে দিলীপ-শুভেন্দু রসায়ন। রাজনৈতিক মহলে দীর্ঘদিনের কানাঘুষো ছিল যে, এই দুই নেতার সম্পর্ক সহজ নয়।

তবে এদিনের ভিড় আর নেতাদের ‘ভাব’ পদ্ম শিবিরে নতুন করে অক্সিজেন জুগিয়েছে। একে অপরের মনোনয়নে সক্রিয় উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, দলের অন্দরে মান-অভিমান সরিয়ে এখন পাখির চোখ কেবল জয়।

রাজনৈতিক মহলের মতে নিচুতলার কর্মীদের কাছে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিতেই এই কৌশল। তবে আগামী ৪,মে জানা যাবে জয়লক্ষী কার গলায় মালা দেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =