নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৬,মার্চ :: দুর্গাপুরের ইস্পাত নগরীতে আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। দুর্গাপুর ইস্পাত নগর এর বি-জোন এডিশন রোডের ১১/৩৫ নম্বর বাড়ির দোতলায় হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল।

