নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৭,মার্চ :: রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার লাগিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ, গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা সেই পোস্টার ছিঁড়ে দেয়।
বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে ইন্দো আমেরিকান মোড়ে অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলায় এলাকায় যান চলাচলেও সাময়িকভাবে ব্যাঘাত ঘটে।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

