দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভা ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১১,মার্চ :: দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে একটি জনসভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির একাধিক রাজ্য নেতা, তাঁদের মধ্যে ছিলেন শমীক  ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিছুটা বিতর্কও সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি থাকলেও সভাস্থলে জনসমাগম তুলনামূলকভাবে কম ছিল। মাঠের একটি বড় অংশ ফাঁকা দেখা যায় বলে দাবি করেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতারা।

এই বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। যদিও বিজেপির নেতাদের দাবি, কর্মী-সমর্থকদের উপস্থিতি যথেষ্ট ছিল এবং পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =