দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানের নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই শ্মশানকে আধুনিক ও আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।

নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে।

এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ।

পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা, ফলে রাতের সময়ও শ্মশান চত্বর আলোকিত থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম-সহ দুর্গাপুর নগর নিগম-এর অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =