নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: দুর্গাপুরে সেন মার্কেটে চার চাকা গাড়িতে ভয়াবহ আগুন, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। দুর্গাপুরের কোকো-ওভেন থানা এলাকার সেন মার্কেট এ শুক্রবার রাতে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িতে ভয়াবহ আগুন লক্ষ্য করে স্থানীয় ব্যাবসায়ীরা।
এরপর স্থানীয় থানা ও দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। চার চাকার মালিক জানান, আয়ুর্বেদিক ব্যবসার সরঞ্জাম রাখা ছিল এই চার চাকায়। ওই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকদিন এই বাজার আয়ুর্বেদিক সরঞ্জাম বিক্রি করেন।
আজ বন্ধ করে যাওয়ার পর হঠাৎই এলাকা থেকে খবর দেওয়া হয় তার গাড়িতে আগুন লেগেছে। নিজের চোখে এই ঘটনা দেখে হতবাক ব্যবসায়ী।

