দেগঙ্গা বিধান সভার দাপুটে তৃণমূল নেতা মফিদুল হক মিন্টু সাহাজী। তৃণমূল ছেড়ে আজ ফুরাফুরা শরীফে আই এস এফ এর সঙ্গে যুক্ত হলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দেগঙ্গা :: সোমবার ২৩, মার্চ :: তৃণমূলের জন্ম লগ্ন থেকে মফিদুল হক মিন্টু সাহাজির দলের সঙ্গে সম্পর্ক। বামফ্রন্ট আমলে শাসনের তাজহীন বাদশা মজিদ মাস্টারের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মিন্টু সাহাজি।

বিধানসভার প্রার্থী হিসাবে প্রকৃত হকদার তিনি বলে দাবি করেন। দল তাকে প্রার্থী না করায় তিনি তৃণমূল ছেড়ে আই এস এফ প্রার্থী হয়ে দেগঙ্গা বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানালেন।

অন্যদিকে দেগঙ্গা বিধানসভার প্রার্থী আনিসুর রহমান বিদেশ রেশন দুর্নীতির অভিযোগে সাত মাস জেল খেটেছেন।

তাকে প্রার্থী করায় মিন্টু সাহাজি ও তার অনুগামীরা তৃণমূল ছেড়ে আইএসএফের সঙ্গে যুক্ত হলেন। দেগঙ্গা বিধানসভার আইএসএফ প্রার্থী হয়ে মফিদুল হক মিন্টু সাহাজি তার জয়ের বিষয়ে ১০০ ভাগ নিশ্চিত, এমনটাই দাবি করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =