দোল-গৌড় পূর্ণিমার টানে উপচে ভিড়! মায়াপুর ইসকনে জমজমাট ‘নিত্যানন্দ মার্কেট’, বৃন্দাবনের তুলসীর মালায় ভক্তদের ভিড়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: আসন্ন দোল ও গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত মন্দির চত্বর।

একাধিক ধর্মীয় কর্মসূচির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘নিত্যানন্দ মার্কেট’। ইসকন চত্বরে ছোট ছোট স্টল নিয়ে গড়ে উঠেছে এই অস্থায়ী বাজার, যা ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে।এই মার্কেটের অন্যতম আকর্ষণ বৃন্দাবন থেকে আনা আসল তুলসীর মালা। বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে একাধিক বিক্রেতা স্টল দিয়েছেন।

কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে এখানে। মায়াপুরে আগত ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা কিনছেন। বিক্রেতাদের দাবি, বৃন্দাবনের তুলসী কাঠ দিয়ে তৈরি হওয়ায় এই মালার গুণগত মান আলাদা।

বৃন্দাবন থেকে আসা বিক্রেতা পূর্ণেন্দু নস্কর জানান, প্রতি বছরই তাঁরা এই সময় মায়াপুরে আসেন। আন্তর্জাতিক মানের এই মেলায় বিক্রিও ভালো হয়। এক মাসের জন্য স্টল বসিয়ে আবার বৃন্দাবনে ফিরে যান তাঁরা।

দোল ও গৌড় পূর্ণিমার আবহে তাই ভক্তি, উৎসব আর বাণিজ্যের মিলিত রূপে জমজমাট হয়ে উঠেছে মায়াপুর ইসকন চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fifteen =