ধর্ষক এনামুল মিঞার গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ: অবশেষে ১০ দিন পর মুক্তি পেলেন জামালদার ৯ জন, ফুলের মালা ও ব্যান্ড পার্টিতে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১,ফেব্রুয়ারি :: নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ধর্ষক এনামুল মিঞার গ্রেপ্তারের দাবিতে সেদিন জামালদা এলাকায় সাধারণ মানুষ পথ অবরোধে সামিল হয়েছিলেন।

সমাজে ঘটে যাওয়া এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনসমক্ষে বিষয়টি তুলে ধরতেই ওই কর্মসূচিতে অংশ নেন তাঁরা।

অভিযোগ ওঠে, ঘটনার পর পুলিশের তরফে প্রতিবাদে অংশ নেওয়া ৯ জন সাধারণ নাগরিককে গ্রেপ্তার করা হয়, যাঁদের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ অপরাধের প্রমাণ ছিল না। এর জেরে টানা ১০ দিন ধরে তাঁরা কারাবন্দি ছিলেন, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ তৈরি হয়।

অবশেষে শনিবার দীর্ঘ ১০ দিন পর ছাড়া পান / মুক্তি পান ওই ৯ জন। তাঁদের মুক্তির খবরে জামালদা জুড়ে স্বস্তি ও আবেগের পরিবেশ তৈরি হয়। শনিবার জামালদাবাসীর উদ্যোগে ওই ৯ জনকে ফুলের মালা পরিয়ে ও ব্যান্ড পার্টি নিয়ে বরণ করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =