নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: বক্রেশ্বরে প্রতিনিয়ত মানুষের আনাগোনা লেগেই থাকে প্রতিনিয়ত মানুষের উপচে পড়া ঢল সারা বছরই এই বীরভূমের বক্রেশ্বর ধামে যাকে এক কথায় বলা হয় শৈবতীর্থ। বক্রেশ্বর মূলত ধর্মীয় তীর্থক্ষেত্র হলেও মূল আকর্ষণ হল উষ্ণ প্রস্রবণ।
পরিকল্পিতভাবে পরিকাঠামো উন্নয়নে যে ভাবে জোর দেওয়া হচ্ছে তাতে আগামী দিনে পর্যটকদের কাছে জেলার অন্যতম সেরা পর্যটনকেন্দ্র হতে চলেছে বক্রেশ্বর।
তাই এবার দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সুসজ্জিত করার যে প্রকল্প তা ইতিমধ্যেই জোর কদমে চলছে। মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে গোটা মন্দির চত্বরকেই নতুন রূপে সাজানো চলছে।
আর তাকে উপলক্ষ করে মানুষের অগণিত ভিড় কিন্তু লেগেই রয়েছে এই বীরভূমের বক্রেশ্বর ধামে।

