নবদ্বীপের মন্দির ছেড়ে সোজা রাজনীতিতে নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শুক্রবার ২০,মার্চ :: যে মন্দিরে ভোর হতেই বেজে ওঠে খোল করতালের আওয়াজ। তীর্থ নগরী নবদ্বীপের সুদর্শন মন্দির ছেড়ে এবার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী।

চৈতন্য বিজড়িত নবদ্বীপ শহরের ধামেশ্বর মহাপ্রভুর চরণ পাদুকা মাথায় স্পর্শ করেই প্রচার শুরু করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী।

লক্ষ্য একটাই ভোটে জেতার পর বিশ্বের দরবারে মহাপ্রভুকে তুলে ধরা। বাংলার অক্সফোর্ড প্রাচীন শহর নবদ্বীপের নাম কারোর অজানা নয়। এই নবদ্বীপেই জন্মেছিলেন ভগবান চৈতন্যদেব। অথচ হেরিটেজ শহর আজ যেন অবহেলিত এমনটাই দাবি বিজেপি প্রার্থীর।

নির্বাচনে জয়লাভ করে সর্বপ্রথম তার কাজ মহাপ্রভুকে বিশ্বের দরবারে তুলে ধরা। প্রতিদ্বন্দি প্রার্থী পাঁচ বারের বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা অসুস্থ তবুও তিনি প্রার্থী কিন্তু তার বিরুদ্ধাচারণ করতে তিনি নারাজ।

তাকে সামনে রেখে তৃণমূলের লোকজন লুটেপুটে খেয়েছে আর তাই এবার নবদ্বীপে পরিবর্তন অবশ্যম্ভাবী এমনটাই দাবি বিজেপি প্রার্থীর।

প্রথম দিন প্রচারে বেরিয়েই প্রাচীন শহর নবদ্বীপে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। নবদ্বীপ মায়াপুরের ছোট বড় সমস্ত মঠ মন্দিরের ভক্ত থেকে শুরু করে অধ্যক্ষরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।। সাধারণ মানুষও দুহাত তুলে তাকে আশীর্বাদ করছেন। আর তাই তিনি জয়ের স্বপ্ন দেখছেন।

শ্রুতি শেখর এও জানান, তৃণমূল জমানায় নবদ্বীপ পিছিয়ে পড়েছে আর তাই নবদ্বীপ ধামকে বিশ্বের বাজারে সমাদৃত করতে তার রাজনীতিতে প্রবেশ। দল তার উপর ভরসা করেছে আর সেই ভরসার অমর্যাদা তিনি হতে দেবেন না বলেই জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twelve =