নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ১১,এপ্রিল :: নবদ্বীপের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার ব্যাদরাপাড়া গুমটি এলাকায়।

নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর এলাকায় প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়ির উপর আচমকা হামলা চালায় দুই দুষ্কৃতী।

যদিও ঘটনার সময় বিজেপি প্রার্থী প্রতিশেখর গোস্বামী গাড়িতে ছিলেন না। বিজেপি প্রার্থীর গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ।এই ঘটনার প্রতিবাদে দ্রুত রাস্তায় নামে বিজেপি কর্মী-সমর্থকরা।

দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তারা পথ অবরোধ করে এবং নবদ্বীপ থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

ফলে এদিন বিজেপির পথ অবরোধের ফলে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত দের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =