নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৭,এপ্রিল :: বিচারাধীন ভোটার যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। সেই সমস্ত ভোটার আজ আসানসোলের ডিজাস্টার ম্যানেজমেন্টের দফতরে পুনরায় নথি জমা দেওয়ার জন্য ভিড় জমান।
সকাল থেকেই দূরদূরান্ত থেকে আসা মানুষদের লম্বা লাইন লক্ষ্য করা গেল সংশ্লিষ্ট দফতরে। এদিন যাতে কোন বিশৃঙ্খলা না হয় তার জন্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়।

