নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পরে গিয়ে মৃত্যু এক ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিজুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হলো। মৃত যুবকের নাম মিন্টু দাওয়ান। বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহ মেমারি থানা থেকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।প্রতিবেশী সূত্রে জানা যায়, নারকেল পাড়বে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে। সকালে তাকে একটি নারকেল গাছের তলায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + ten =