নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরের ১ নং ওয়ার্ড এলাকায়।
মৃত মহিলার নাম অম্বালিকা সরকার, অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া, সোমবার রাতে ঘটে এই ঘটনা। অভিযুক্ত রাজদীপ এলাকার বিএলও
সূত্রের খবর নিজেদের পারিবারিক বিবাদের জেরে এদিন অম্বালিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় আঘাত করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অম্বালিকা সরকারের ।
পরবর্তীতে তাকে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে মৃত অম্বালিকা সরকারের এক আত্মীয় জানান – তার স্বামী প্রতিনিয়ত মাদকদ্রব্য পান করে বাড়ি এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এদিনও তার ব্যতিক্রম হয়নি এদিনও
তিনি মাদকদ্রব্য পান করে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এবং ঘরেই তার স্ত্রীকে ধারণা অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। অভিযুক্ত রাজদীপ বড়ুয়া কে হাসপাতাল চত্বর থেকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।

