নিরাপত্তা জোরদার করতে বর্ধমান শহরে আয়োজিত হল পুলিশ প্রশাসনের রুট মার্চ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান   :: শনিবার ১১,এপ্রিল ::  আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করতে বর্ধমান শহরে আয়োজিত হল পুলিশ প্রশাসনের রুট মার্চ।
শহরের গুরুত্বপূর্ণ ঘরদৌড় চটি জিটি রোড থেকে শুরু হয়ে বিরহাটা পর্যন্ত এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।
রুট মার্চে অংশ নেয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, যার মধ্যে ছিলেন সশস্ত্র পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা। গোটা রুট জুড়ে পুলিশের কড়া নজরদারি ছিল লক্ষ্য করার মতো।
রাস্তায় দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ এই রুট মার্চ প্রত্যক্ষ করেন এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। এই রুট মার্চের নেতৃত্বে ছিলেন ডিএসপি দেবাশীষ চক্রবর্তী এবং বর্ধমান সদর থানার আইসি দেবব্রত মুখার্জি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তার জন্যই নিয়মিতভাবে এই ধরনের ফ্ল্যাগ মার্চ ও রুট মার্চ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =