নির্বাচনী প্রচারের অবসরে রাম মন্দিরে পূজো দিলেন বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৭,মার্চ :: আজ রামনবমী, উৎসবে ভাসছে গোটা দেশ। শিলিগুড়িতে ও সকাল থেকে রামনবমী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ। জমজমা শিলিগুড়ির প্রধান সড়ক গুলি।

প্রত্যেক বছর শিলিগুড়িতে রামনবমী ঘটা করে উদযাপন করা হয়ে থাকে। এ বছরও রাম নবমী উপলক্ষে গোটা শহর আনন্দের ভেসে উঠেছে।

সামনে রয়েছে বিধানসভা নির্বাচন জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে আজ প্রচারে কিছুটা রাস, উৎসবে ভেসে উঠেছে গোটা শহর। আজ সকলে মিলে মিশে একসাথে রামনবমীর উৎসবে মাতোয়ারা।

প্রচারের মাঝে বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী অগ্রসন রোডে অবস্থিত রাম মন্দিরে পুজো দিলেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সকল ধর্মই মানুষকে ভালবাসতে শেখায়।

পাশাপাশি তিনি আরো জানান নির্বাচন প্রচারের অবসরে আজ আমরা রাম ঠাকুরের রামচন্দ্রের মন্দিরে এসেছি। অনেক মানুষের সাথে দেখা হল সকলকে শুভেচ্ছা জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =