নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৩,এপ্রিল :: নির্বাচনী প্রচারে এসে কার্যত ঝড় তুললেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। রবিবার বিকেলে মালদহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষের সমর্থনে রোড শো করেন অভিনেতা সাংসদ দেব।
আর এতেই জন জোয়ারে ভাসলো গোটা মালদহ বিধানসভা। এদিন পালপাড়া থেকে সদরঘাট পর্যন্ত হুড খোলা গাড়িতে রোড শো করেন। অভিনেতাকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমান বহু উৎসুক জনতা।
