নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচক মন্ডলীর সঙ্গে সাক্ষাতে আলোচনা করলেন এসইউসিআই কমিউনিস্ট দলের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিতেন বর্মন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শুক্রবার ১০,এপ্রিল :: মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিজতরফ অঞ্চলের ২৫ পায়স্থী এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচক মন্ডলীর সঙ্গে সাক্ষাতে আলোচনা করলেন এসইউসিআই কমিউনিস্ট দলের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিতেন বর্মন।

উক্ত এলাকার সাধারণ মানুষ তার কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। বিদ্যুৎ বিহীন অবস্থায় তাদের জীবন কাটাতে হচ্ছে। এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা হলেও কোনো অদৃশ্য কারণে সেই কাজ স্থগিত হয়ে যায়।

অবিলম্বে যাতে প্রশাসন ২৫ পয়েস্থী এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া হয় সেই দাবিতে নির্বাচনের পরবর্তীকালে এলাকার মানুষকে সংগঠিত করে বিদ্যুৎ দপ্তর অভিযান করার কথা জানেন তিনি।

এছাড়াও বৈধ ভোটারদের নাম ডিলিট করার প্রতিবাদেও সর্বস্তরের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে সংগঠিত করে লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

চরম সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাস্ত করতে তিনি টর্চ লাইট প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =