নির্বাচনের আগেই বারুইপুরে নিরাপত্তা জোরদার, রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ৫,মার্চ :: ভোটের আগেই বারুইপুর শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তা জোরদার প্রশাসনের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে।

ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করতে শহরের বিভিন্ন এলাকায় এই রুট মার্চ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বারুইপুর শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়।

শহরের রাস্তা, বাজার ও আবাসিক এলাকাগুলিতে টহল দেন তারা। কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতিতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রুট মার্চ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকাও পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে আসন্ন নির্বাচনে যাতে কেউ ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশেই ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বারুইপুর পুলিশ জেলার অধীন এলাকাগুলিতেও রুট মার্চ শুরু হয়েছে। এর মাধ্যমে সম্ভাব্য অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =