নির্বাচনের আগে সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরক মজুদ করে রাখার ঘটনায় চাঞ্চল্য, রবিবার বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কয়াড।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: রবিবার ৫,এপ্রিল :: বিধানসভা নির্বাচনের আগে আবারো কলাবাগানের ভেতরে বিস্ফোরক মজুদ করে রাখার ঘটনায় চাঞ্চল্য। খবর পৌঁছাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে একাধিক তাজা বোমা উদ্ধার করে। ঘটনাটি নদীয়ার করিমপুর থানার কাঠালিয়া এলাকার ঘটনা।সূত্রের খবর, গতকাল রাতে ওই এলাকার একটি কলাবাগানের ভেতরে প্রায় ৬ টি তাজা বোমা জড়ো করে রেখে চলে যায় কে বা কারা। ঘটনাস্থলে যায় পুলিশ, শুরু করে তদন্ত। একই সাথে একাধিক বিস্ফোরক পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বোম স্কয়াডকে।

রবিবার খোলা মাঠের একটি পরিত্যক্ত জায়গায় তাজা বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনাস্থলে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে এই বিস্ফোরক কারা মজুদ করে রাখল।

তাহলে কি পরিকল্পনা মাফিক মজুদ করা হয়েছিল, এই নিয়ে বিশেষ টিম তৈরি করে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =