নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাপড়া :: বুধবার ২৫,মার্চ :: ভোটের মুখে হাত ছাড়া হলো গ্রাম পঞ্চায়েত। বাম কংগ্রেসে বড়সড় ভাঙন নদিয়ার চাপড়ায়। চাপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জেবের শেখের হাত ধরে তৃণমূলে যোগদান করল পঞ্চায়েত প্রধান সহ ১০ জন পঞ্চায়েত সদস্য সদস্যা।
নদিয়ায় চাপড়া ব্লকের বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী খাতুন সহ ১০ জন পঞ্চায়েত সদস্য সদস্যা তৃণমূলে যোগদান করায় নির্বাচনের আগে পঞ্চায়েত দখল করে দিল তৃণমূল কংগ্রেস। এদিন দল ত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন চাপড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জেবের সেখ।
বিরোধী দল থেকে তৃণমূলে যোগদানের ফলে ভোটের আগে চাপড়া বিধানসভার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আসার সম্ভাবনা রয়েছে। একই সাথে অনেকটাই শক্তি বৃদ্ধি হলেও তৃণমূল কংগ্রেসের। চাপড়ায় বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৯টি।
আগে তৃণমূল পেয়েছিল ১২ টি আসন। কংগ্রেস ও সিপিএম ১৬ টি আসন ছাড়াও আইএসএফ ১ টি তে জিতে বাম কংগ্রেস মিলে বোর্ড গঠন করে। এতদিন ধরে বাম কংগ্রেস জোট করে ওই পঞ্চায়েত দখলে রেখেছিল।গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিল কংগ্রেসের রুপালি খাতুন।
আর বামেদের উপ প্রধান।কিন্তু এদিনের দলবদলের ফলে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় একদিকে যেমন পঞ্চায়েত দখল করল। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগেই শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসে

