নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৩, মার্চ :: দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়ায় নির্বাচন কমিশনের নিযুক্ত দুই কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ, সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত হন নির্বাচন কমিশনের ওই দুই কর্মী। এর প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা কোক ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

