নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সান্তনু কোনার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: শুক্রবার ২৭,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সান্তনু কোনার।

তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে ভাতার বিধানসভার পান্না ও মুরাজপুর গ্রামে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছিল। “মানুষকে এমনভাবে মারা হয়েছিল, যা দেখলে কান্না পেয়ে যাবে,”—বলেন তিনি।

তাঁর দাবি, নির্বাচন কমিশন সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ‘ঘুরপথে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে’।

সান্তনু কোনার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটের দিন কোনও রকম বাড়াবাড়ি হলে তার প্রত্যুত্তর দেওয়া হবে। আমরা সংগঠন নিয়ে প্রস্তুত আছি, প্রয়োজনে মোকাবিলা করব”। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, “ওরা বিশেষ একটি ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে।

ভাতারের জনসংখ্যার গঠন অনুযায়ী অন্তত ৫০ শতাংশ বুথে ওদের এজেন্ট বসানোই সম্ভব হবে না”। তাঁর কথায়, “মানুষ ইতিমধ্যেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। ভাতার বিধানসভায় এ ধরনের রাজনীতি চলবে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + six =