নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: বাপের বাড়ি থেকে পন দিতে না পারায় স্ত্রীকে মারধোর ওঁ এক মাসের কন্যা সন্তানকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ বাবা ও ঠাকুমার বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ দায়ের থানায়।
নদীয়ার শান্তিপুর বাবলা এলাকার ঘটনায় আরো একবার উঠে আসলো অমানবিকতার চিত্র। জানা যায়, গত দু বছর আগে শান্তিপুর থানার নতুন পাড়ার যুবতী সালমা খাতুনের বিবাহ হয় সাহীন সেখের সঙ্গে। অভিযোগ বারবার পণের দাবি করতে থাকে।
দিতে হবে মোটরবাইক ও সোনার আংটি, অক্ষমতার কারণে দিতে না পারায় পরবর্তীতে গৃহবধূকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে গৃহবধুর পরিবারের সদস্যরা জামাইয়ের বাড়িতে ছুটে যায়।
অভিযোগ, তাদের সামনে মেয়ের উপর নির্যাতন চালায় ও মারধর করা হয় এবং এক মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় বাবা।
এরপর শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সেখান থেকে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানিয়ে দেন চিকিৎসকেরা।
পরিবারে পক্ষ থেকে অভিযোগ দাযের করা হয় শান্তিপুর থানায়। ঘটনা পর অভিযুক্ত পলাতক। যদিও গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ

