নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার সকালে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার সকালে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আকাশ দোলই (২৫), বাড়ি মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়।

মৃতের মা খুকুমণি বলেন, মেদিনীপুর শহরের জর্জকোর্ট সংলগ্ন এলাকায় একটি নেশা মুক্তি কেন্দ্রে গত ২৪ মার্চ তাকে ভর্তি করে পরিবার। ১৯ এপ্রিল ছেলেকে দেখতে এসেছিলাম। কিন্তু সেদিন দেখা করার দিন ছিল না বলে টাকা জমা দিয়েই বাড়ি চলে যায়। ছেলে সুস্থ সবল ছিল।

আজ সকাল ওই কেন্দ্র থেকে ফোন করে জানায়, বমি করছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে। শক্ত সবল ছেলে কোন মতেই এভাবে মরতে পারে না। তাকে কিছু খাওয়ানো হয়েছে বা অন্য কোন ভাবে মৃত্যু হয়েছে।” ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।

পরিবারের লোকেরা ওই কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছেন। পুলিশের তরফে ওই কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর ময়না তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =