নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নোয়াপাড়া :: সোমবার ২৩, মার্চ :: নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন নির্বাচনী প্রচারে। ইছাপুর আনন্দমঠ অঞ্চলের সকল মানুষের সাথে জনসংযোগ সারলেন অর্জুন সিংহ।
তিনি ১০০ শতাংশ আশাবাদী নোয়াপাড়া কেন্দ্রে জয় লাভ করবেন, শুধুমাত্র মার্জিন বাড়ানোর লড়াই। কারণ নোয়াপাড়ার মানুষ তার হাতের তালুর মতো চেনা। মানুষ পরিবর্তন চায়, এমনটাই জানালেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং।

