নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: মঙ্গলবার ২৪,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মেনা এলাকায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে খুন করলেন স্ত্রী ও তার প্রেমিক।
ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী অনিমা দাস এবং তার প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোর দাসের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির বাসিন্দা গোবিন্দ হালদারের অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ।
সোমবার রাতে ফোন করে কিশোর দাসকে বাড়ির বাইরে ডাকা হয়। পরে এলাকাবাসী তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে স্বামীর সঙ্গে পরকীয়া ছিল পাশের বাড়ির বৌমার অস্বীকার স্ত্রীর।

