নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: রবিবার ১,ফেব্রুয়ারি :: জনবহুল সড়কে চলমান পাট বোঝাই ট্রাকে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আষাঢু ব্রিজের উপর ৷
আগুন দেখে আতঙ্কিত স্থানীয়রা ইছামতি নদী থেকে জল তুলে দ্রুত নেভানোর চেষ্টা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ৷
স্থানীয়রা জানান , স্থানীয় ব্যবসায়ী হরেন বিশ্বাস তার পাট বিক্রির উদ্দেশ্যে চাঁদপাড়ায় নিয়ে যাচ্ছিলেন। কোদালিয়া নদীর উপরে আষাঢু ব্রিজের উপর দিয়ে যাবার সময় হঠাৎ ট্রাকের উপর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা ৷ গাড়িচালক দাঁড় করাতেই মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে ৷
স্থানীয়রা ছুটে এসে বালতিতে করে জল নিয়ে নেভানোর চেষ্টা করলেও তা আয়ত্তে আনা সম্ভব হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন | পৌঁছায় বনগাঁ থানার পুলিশও |
আগুন লাগায় বনগাঁ বাগদা সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। প্রাথমিক ভাবে অনুমান, রাস্তায় ইলেকট্রিক তার থেকে এই আগুন লাগতে পারে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীর।

