পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রচারে জোর, আইএসএফ ছেড়ে যোগদান ৫৭ পরিবারের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: বুধবার ২৫,মার্চ :: পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার জেমুয়া গ্রামে প্রচারে যান তিনি।

এদিন জেমুয়া গ্রামের একটি কালী মন্দিরে পূজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন প্রার্থী। এরপর বাজনা বাজিয়ে গ্রাম পরিক্রমা করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগে অংশ নেন। প্রচারের মধ্যেই বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ছবি ধরা পড়ে।

প্রার্থীর হাত ধরে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মোট ৫৭টি পরিবার। তৃণমূল প্রার্থীর দাবি, রাজ্যের উন্নয়নের ধারায় সামিল হতেই সাধারণ মানুষ দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =