পুকুরের মালিকানা সংক্রান্ত ঝামেলার জেরে গ্রেফতার বিজেপি নেতা, বিজেপি করার জন্যেই গ্রেফতারি অভিযোগ ধৃতের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২,ফেব্রুয়ারি :: একটি পুকুরের মালিকানা সংক্রান্ত ঝামেলায় বাঁকুড়ায় গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃত বিজেপি নেতার নাম গোপাল ধীবর। বাঁকুড়া সদর থানার পুলিশকে  মারধোর, হুমকি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত বিজেপি নেতার দাবি বিজেপি করার কারনেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হল। বাঁকুড়া শহরে থাকা একটি পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বাঁকুড়া শহরের বাসিন্দা দত্ত পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল গোপাল ধীবরের।

তা নিয়ে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের হয়। সম্প্রতি সেই ঘটনার তদন্তে গেলে বাঁকুড়া সদর থানার পুলিশকে তদন্তে বাধা দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা গোপাল ধীবরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =