পুকুরে জাল মারার সময় চারটি কচ্ছপ উদ্ধার বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি ::বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে সাতগেছিয়া এক (১) নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁঠালিয়া গ্রামে। কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা শুভ্র আচার্য নিজের পুকুরে জাল মারার সময় বেশ কয়েকটি কচ্ছপ তার নজরে আসে। ওই পুকুর থেকে মোট চারটি কচ্ছপ উদ্ধার করেন ।

মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কচ্ছপ চারটিকে উদ্ধার করে নিয়ে যান।পরবর্তী সময়ে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বন দপ্তরের খবর দেন।

যে কচ্ছপ গুলি উদ্ধার হয়েছে সেই কচ্ছপ গুলি ভারতীয় প্রজাতির বলে জানা যায়। এরপরেই কচ্ছপ গুলিকে বনদপ্তরের হাতে তুলে দেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা । মেমারি নদীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপ গুলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 8 =