পুলিশের টহলদারি চালানোর সময় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুতি :: শনিবার ৭,মার্চ :: সামনে বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় চলছে পুলিশি টহলদারি। শুক্রবার রাতে টহলদারি চালাতে গিয়ে এক যুবকে আটক করে পুলিশ। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ।

পুলিশ সুত্রে জানাযায়, ধৃতের নাম নাজমুল ইসলাম (২৭), বাড়ি সুতি থানার সুলতানপুর এলাকায়। শুক্রবার রাতে পুলিশের টহলদারি চালানোর সময় সুতি থানার আহরণ শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছে থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুই তাজা কার্তুজ।

ধৃতকে শনিবার ১০ দিনের পুলিশ হেপাজত অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে ঘোরাফেরা করছিল, কোথায় থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল এর সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =