নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া-পূর্বস্থলী স্টেশন রোড এলাকায় উস্কানিমূলক দেওয়াল লিখনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ, একটি আপত্তিকর লেখা দেওয়ালে দেখা যাওয়ার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার রাতে প্রতিবাদে রাস্তায় নেমে অবরোধ শুরু করেন এলাকার মানুষজন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং আশ্বাস দেয় যে ওই আপত্তিকর দেওয়াল লিখন দ্রুত মুছে ফেলা হবে। পুলিশের আশ্বাসের পর সাময়িকভাবে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
তবে ঘটনার জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ প্রবাহ

