নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১০,মার্চ :: পূর্ব ঘোষণা মতো অবশেষে ২৪ ঘন্টা পর গণঅনশন তুলে নিলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এসআইআর এর বিরুদ্ধে সোমবার সকাল থেকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে গণঅনশন চলছিল প্রায় ২০০ জন তৃণমূল কর্মী সমর্থকদের।
এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার অভিযোগ, এসআইআর এর নামে চক্রান্ত করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার।
মঙ্গলবার অনশন কর্মসূচি তুলে নেওয়ার পর উদয়ন গুহ বলেন, পূর্ব ঘোষণা মতো ২৪ ঘন্টা অনশনের পর আমরা কর্মসূচি স্তগিত করলাম। আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি রয়েছে। সেখানে এই রায় আসে সেটা দেখার পর আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে

