পূর্ব বর্ধমানের মেমারিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, পকসো আইনে গ্রেপ্তার বৃদ্ধ!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে প্রায় ৬০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রণব ঘোষ বয়স৬০বছর। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, গত ২০ ফেব্রুয়ারি সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খিচুড়ি আনতে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানায়নি ওই ছাত্রী।

পরবর্তীতে দুদিন পর আবারও বিদ্যালয়ের পাশের আমবাগানে খেলতে গেলে অভিযুক্ত আবারও তাকে ডাকার চেষ্টা করে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে সে মায়ের কাছে সমস্ত ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে আসে এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seven =