নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ১৩,মার্চ :: পূর্ব বর্ধমান ধসে পড়ল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল, জাতীয় সড়ক ব্যস্ততম রাস্তা, এই রাস্তা খারাপ থাকার কারনে দীর্ঘদিন ধরে আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা নতুন করে এই রাস্তা নির্মাণের কাজ করে।
স্থানীয় সূত্রের খবর ১ বছর হয়নি নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে কিন্তু তার মধ্যেই নম্বর জাতীয় সড়কের গার্ডওয়ালে ধস গতকাল । ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল ধসে পড়ে বিপত্তি ঘটে তার সাথে সাথে বড়সড়ো দুর্ঘটনা হাত থেকে বাঁচলো বেশ কয়েকটি গাড়ি।
ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে জামালপুরের আঝাপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস।
তাদের দাবি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি হয়েছে।
এই ধসের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হয়, রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয়।

