নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ২৭,মার্চ :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রাম নবমীর বর্নাঢ্যা শোভাযাত্রা কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দানে শুরু করে ভবতারিণী মন্দির রাজাবাজার হয়ে পোস্ট অফিস মোড় এবং চৌরঙ্গী মোড় দিয়ে মেছোদা বাইপাসে সমাপ্ত হয়।সেখানে অংশগ্রহণকারীদের খিচুড়ি খাওয়ানো হয়।
বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ জেলা সভাপতি অমিতাভ মন্ডল, সুব্রত মন্ডল,ষরাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ সদস্য গৌরাঙ্গ খাঁড়া, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী।
এই উৎসবকে ঘিরে কাঁথি শহরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। নবমী উদযাপনে সম্প্রীতি ও পারিবারিক সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র দেবের জন্ম তিথিতে রামনবমী পালিত হলো বলে জানালেন
কাঁথির জনজাগরণ এর প্রমুখ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলার কার্যপ্রভারী পার্থ দাস। রামচন্দ্রের আদর্শকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই প্রয়াস।

