নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: হুগলি চুঁচুড়া পৌরসভা-র ১৬ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান কদমতলা এলাকায় জলের পাম্পের কাজ ঘিরে উত্তেজনা তৈরি হল। কন্টাকটার আশিস গাঙ্গুলির শ্রমিকদের কাজে বাধা দেন পৌর ইউনিয়নের কর্মীরা।
বাইরের শ্রমিক দিয়ে কাজ করানোর বিরোধিতা করা হয়েছে
ইউনিয়নের দাবি, পৌরসভার অস্থায়ী কর্মচারীরা দৈনিক ২৭০ টাকা মজুরি পান, সেখানে কন্টাকটারের শ্রমিকরা পান ৫০০ টাকা। দীর্ঘদিন অতিরিক্ত কাজের বিল না মেটানোয় ক্ষোভ রয়েছে। তাই বাইরের শ্রমিক দিয়ে কাজ করানোর বিরোধিতা করা হয়েছে।
অন্যদিকে পাম্প মিস্ত্রিদের বক্তব্য, পর্যাপ্ত শ্রমিক না থাকায় বাধ্য হয়েই কনট্রাকটরের কর্মী নেওয়া হয়েছে।
পৌর প্রধান সৌমিত্র ঘোষ জানান, মিস্ত্রির অভাব ও জরুরি পরিষেবা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। প্রয়োজনে পৌর কর্মীদের দিয়েই কাজ করানো হবে, যাতে সাধারণ মানুষের জল পরিষেবায় সমস্যা না হয়।

