প্রখ্যাত ব্যবসায়ীকে গুলি করে খুনের হুমকি ! স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, চাঞ্চল্য ব্যারাকপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: ব্যারাকপুর ও মধ্যমগ্রামের পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁরই স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খুন হয়ে যাওয়ার আশঙ্কায় মোহনপুর থানায় নিজের স্ত্রী শ্রমনা দাস ও গাড়িচালক সমীর সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনির্বাণ। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল অনির্বাণ ও শ্রমনার মধ্যে।এর মধ্যেই পরিকল্পনা করে অনির্বাণকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয় বলে দাবি ব্যবসায়ীর।

অনির্বাণের অভিযোগ, তাঁরই ড্রাইভার সমীর সেনের সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে খুনের পরিকল্পনা করা হচ্ছিল। সেই সংক্রান্ত অডিও ও ভিডিও ফুটেজ তাঁর হাতে এসেছে বলেও দাবি করেছেন তিনি।

ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন অনির্বাণ ও তাঁর পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =